শিক্ষার্থীদের আইডি কার্ড, রিবন ও কভার রেগুলার অর্ডারের মাধ্যমেই পেয়ে যান ক্লাউড-ভিত্তিক এই অল-ইন-ওয়ান সলিউশনটি একদম ফ্রি! ম্যানুয়াল হিসাব বাদ দিয়ে বাড়ান আপনার প্রতিষ্ঠানের দক্ষতা।
সাশ্রয়ী মূল্যে আপনার প্রতিষ্ঠানের নামেই চলুক সম্পূর্ণ ডিজিটাল School Management System, নিজেস্ব ডোমেইন এ সফটওয়্যারটি নিতে এখনি যোগাগোগ করুন
Ultimate Control: আপনার প্রতিষ্ঠানের সব কাজ এখন এক প্ল্যাটফর্মেই গুছানো
একটা স্কুল বা কলেজ চালানো কি মুখের কথা? সকালে অ্যাসেম্বলির ঘণ্টা বাজানো থেকে শুরু করে ক্লাস রুটিন মেলানো, হাজারো বাচ্চার হাজিরা নেওয়া, আবার মাস শেষে বেতনের হিসাব—সব মিলিয়ে রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড়! আর এই বিশাল কাজটা যদি আপনি এখনো সেই পুরনো আমলের মোটা খাতা আর কলম দিয়ে করে থাকেন, তাহলে বলতেই হচ্ছে—আপনি আপনার মূল্যবান সময় আর টাকা দুটোই নষ্ট করছেন। একটু ভেবে দেখুন তো, এমন একটা ম্যাজিকের মতো সিস্টেম যদি থাকে, যেটা আপনার এই সারাদিনের খাটুনি এক নিমেষে অর্ধেক করে দেবে, তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিক এই জাদুর কাজটাই করে একটি আধুনিক School Management System.
আজকালকার দিনে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্টলি চালাতে গেলে ডিজিটাল হওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই সনাতন পদ্ধতি বাদ দিয়ে আপনার দরকার এমন একটি নির্ভরযোগ্য সফটওয়্যার, যা অ্যাডমিশন থেকে শুরু করে অ্যাকাউন্টিং—সবকিছু এক ছাতার নিচে।
বাজারে খুঁজলে আপনি অনেক স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার পাবেন। কিন্তু সমস্যা হলো, এগুলোর বেশির ভাগই এত স্লো আর ব্যাকডেটেড যে, কাজ সহজ হওয়ার চেয়ে উল্টো জটিল হয়ে যায়। লোডিং হতে প্রচুর সময় নেয়, আর ইন্টারফেস এত কঠিন যে সাধারণ শিক্ষকদের পক্ষে সেটা চালানো মুশকিল হয়ে দাঁড়ায়।
আমরা এই ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখেছি। আর ঠিক সে কারণেই আমরা এমন একটি Education ERP ডেভেলপ করেছি, যেটা শুধু দেখতেই সুন্দর না, কাজেও রকেটের মতো ফাস্ট। আধুনিক ফ্রেমওয়ার্ক (যেমন: Laravel, Vue.js, Livewire) দিয়ে তৈরি করা এই প্ল্যাটফর্মে মাল্টি-ট্যানেন্ট (Multi-tenant) ডাটাবেস সিস্টেম ব্যবহার করা হয়েছে। সহজ কথায় বলতে গেলে, সিস্টেমে প্রতিটি স্কুলের ডাটাবেস একদম আলাদা থাকে। ফলে লোডিং স্পিড থাকে সুপার ফাস্ট আর আপনার ডেটা থাকে ১০০ ভাগ সিকিউরড।
আমাদের সিস্টেমে কী কী সুবিধা পাচ্ছেন?
কাজের চাপ কমাতে আমরা এই সিস্টেমে বেশ কিছু প্র্যাকটিক্যাল মডিউল যুক্ত করেছি। চলুন দেখে নিই সেগুলো কীভাবে আপনার দৈনন্দিন কাজকে সহজ করবে:
১. ভর্তির কাজ এখন পানির মতো সোজা (Student Information System) : ভর্তির সিজনে লম্বা লাইন আর ফর্মের গাদা আর দেখতে হবে না। অনলাইনেই স্টুডেন্টরা ফর্ম পূরণ করবে, আর এক ক্লিকেই সেই ডেটা আপনার সিস্টেমে চলে আসবে। যেকোনো শিক্ষার্থীর আগের ক্লাসের রেকর্ড, প্রমোশন হিস্ট্রি বা টিসি (TC) দেওয়ার দরকার হলে—জাস্ট নাম বা রোল লিখে সার্চ করবেন, পুরো বায়োডাটা আপনার স্ক্রিনে।
২. হাজিরার দিনলিপি (Smart Attendance): প্রতিদিন ক্লাসে রোল ডাকার দিন শেষ। আমাদের সিস্টেমে ম্যানুয়াল ইনপুটের পাশাপাশি বায়োমেট্রিক মেশিনের সাপোর্ট রয়েছে। বাচ্চা মেশিনে পাঞ্চ করবে আর অটোমেটিক হাজিরা উঠে যাবে সিস্টেমে। কেউ যদি কোনোদিন স্কুলে না আসে, তবে সাথে সাথে তার অভিভাবকের মোবাইলে একটা এসএমএস (SMS) চলে যাবে। এতে স্কুল পালানোর আর কোনো সুযোগই নেই!
৩. Result: রেজাল্ট তৈরি নিয়ে আর কোনো টেনশন নেই শিক্ষকদের সবচেয়ে বেশি কষ্ট হয় পরীক্ষার পর খাতা দেখে রেজাল্ট শিট বানাতে। আমাদের এই রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম-এ শুধু প্রাপ্ত নম্বরটা ইনপুট দিলেই হলো। শিক্ষাবোর্ডের একদম সঠিক নিয়ম মেনে গ্রেড পয়েন্ট (GPA), মেধাতালিকা আর প্রফেশনাল মার্কশিট সফটওয়্যার নিজেই তৈরি করে ফেলবে নিমিষেই। এমনকি অ্যাডমিট কার্ড আর সিট প্ল্যান জেনারেট করাও এখন এক ক্লিকের ব্যাপার।
৪. Fees & Accounting: ফি ও অ্যাকাউন্টিং অটোমেশন কে বেতন দিল, কার কয় মাসের ফি বাকি, আর স্কুলের ফান্ডে কত টাকা জমা হলো—এইসব হিসাব মেলাতে গিয়ে অ্যাকাউন্ট্যান্টদের আর কালঘাম ছুটাতে হবে না। অনলাইনে পেমেন্ট নেওয়ার সুবিধা তো আছেই, সাথে ফি জমা হওয়ার সাথে সাথেই অটোমেটেড মানি রিসিট প্রিন্ট হয়ে যাবে। ফি বাকি থাকলে সফটওয়্যার নিজেই প্যারেন্টসদের কাছে রিমাইন্ডার মেসেজ পাঠিয়ে দেয়।
একটা ডিজিটাল স্কুল তো সেটাই, যেখানে সবাই সংযুক্ত থাকে। তাই আমরা পুরো প্ল্যাটফর্মটাকে চারটি আলাদা প্যানেলে ভাগ করেছি:
সুপার অ্যাডমিন প্যানেল: যিনি স্কুল পরিচালনা করেন, তিনি এখান থেকে স্কুলের আয়-ব্যয়, টিচারদের পে-রোল (Payroll) এবং রিয়েল-টাইম এনালিটিক্স দেখতে পারবেন।শিক্ষক প্যানেল: শিক্ষকরা ক্লাসের ফাঁকেই নিজেদের স্মার্টফোন থেকে স্টাডি ম্যাটেরিয়াল আপলোড, হোমওয়ার্ক দেওয়া বা রেজাল্ট এন্ট্রি করার কাজগুলো সেরে ফেলতে পারবেন।
স্টুডেন্ট ড্যাশবোর্ড: শিক্ষার্থীরা লগইন করে তাদের ক্লাস রুটিন, নোটিশ এবং পরীক্ষার ফলাফল দেখতে পারবে।
অভিভাবক পোর্টাল: বাবা-মায়েরা সবসময় তাদের সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তায় থাকেন। এই পোর্টালের মাধ্যমে তারা ঘরে বসেই সন্তানের প্রগ্রেস রিপোর্ট আর বকেয়া ফি-এর আপডেট পেয়ে যাবেন সরাসরি।
কারণ আমরা এই সফটওয়্যারটি বিক্রির উদ্দেশ্যে তৈরি করি নি, শুধুমাত্র বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটি, সহ অন্যান্য প্রতিষ্ঠানকে ডিজিটালাইজেশন করতে চেয়েছি। আমরা জানি প্রযুক্তি প্রতিনিয়ত বদলায়। আপনার আলাদা কোনো সার্ভার কেনার দরকার নেই, কারণ এটি সম্পূর্ণ ক্লাউড বেসড। আপনার ডেটার ব্যাকআপ প্রতিদিন অটোমেটিকভাবে সেভ হতে থাকে। মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপ—সব ডিভাইসেই এটি দারুণভাবে কাজ করে। আর সিস্টেমটি এতটাই ইউজার-ফ্রেন্ডলি করে বানানো, যে কারও যদি টেকনিক্যাল জ্ঞান একদম জিরোও হয়, সেও খুব সহজে এটি ব্যবহার করতে পারবে। যেকোনো সমস্যায় আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম সবসময় আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত।
নীলক্ষেত, ঢাকা-ভিত্তিক স্বনামধন্য প্রতিষ্ঠান 'খুলনা ডিজাইন এন্ড প্রিন্ট'-এর একটি বিশেষ উদ্যোগ এই Education ERP। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরে কাজ করছি। আমাদের মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠানের খরচ কমিয়ে সেবার মান বাড়ানো। তাই নিয়মিত আইডি কার্ড, রিবন ও এক্সেসরিজ অর্ডারের মাধ্যমেই ১০০+ প্রতিষ্ঠান আমাদের এই শক্তিশালী ক্লাউড-ভিত্তিক সফটওয়্যারটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করছে।
আমাদের থেকে আপনার প্রতিষ্ঠানের জন্য নিয়মিত আইডি কার্ড ও ফিতা অর্ডার করুন।
আপনার নিজস্ব সাব-ডোমেইনে সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার সেটআপ বুঝে নিন।
কোনো মাসিক বা বার্ষিক চার্জ ছাড়াই আজীবন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করুন!
বায়োমেট্রিক ও RFID ভিত্তিক রিয়েল-টাইম হাজিরা।
ফি আদায় ও আর্থিক প্রতিবেদন স্বয়ংক্রিয়ভাবে।
স্বয়ংক্রিয় মার্কশীট ও Report Card জেনারেশন।
মাস্কিং ও নন-মাস্কিং ইনস্ট্যান্ট SMS।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আলাদা ড্যাশবোর্ড।
রুটিন তৈরি ও হোমওয়ার্ক শেয়ার।
ঘরে বসেই ঝামেলাহীন ডিজিটাল ভর্তি।
প্রতিষ্ঠানের নিজস্ব পেশাদার ওয়েবসাইট।
দৈনিক আয়-ব্যয়ের হিসাব ও রিপোর্ট।
সম্পদ ও মালামালের ডিজিটাল হিসাব।
বাস ট্র্যাকিং ও বেতন শিট জেনারেশন।
যেকোনো ডিভাইস থেকে যেকোনো সময় অ্যাক্সেস।
প্রতিদিনের আর্থিক প্রতিবেদন SMS ও ইমেইলে সরাসরি অ্যাডমিনের ফোনে।
বিস্তারিত →কর্মীদের দৈনিক উপস্থিতির তাৎক্ষণিক নোটিফিকেশন ও মাসিক রিপোর্ট।
বিস্তারিত →নতুন ছাত্র নিবন্ধন
অনলাইন ভর্তি সম্পন্ন
ফি পেমেন্ট ও রসিদ
ফলাফল প্রকাশ
ভিডিও ডেমো দেখুন
৩ মিনিটে সম্পূর্ণ পরিচিতি
"SmartSchool ব্যবহার করার পর আমাদের ফি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল হয়েছে। অভিভাবকরাও অনলাইনে ফি দিতে পারছেন।"
"ডিজিটাল হাজিরা চালু হওয়ার পর থেকে অভিভাবকরা SMS পাচ্ছেন তাদের সন্তান স্কুলে এসেছে কি না। এটা সবার জন্য স্বস্তিদায়ক।"
"পরীক্ষার ফলাফল প্রকাশে আগে ৩-৪ দিন লাগত। এখন কয়েক সেকেন্ডে সব রেজাল্ট তৈরি হয়ে যাচ্ছে।"
"ছোট প্রতিষ্ঠানের জন্য এত সুন্দর সফটওয়্যার থাকতে পারে ভাবিনি। সাপোর্টও অসাধারণ।"
কোনো মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন ফি নেই। শুধু আমাদের থেকে আপনার প্রতিষ্ঠানের নিয়মিত আইডি কার্ড ও ফিতা অর্ডার করুন, আর বুঝে নিন আপনার ফ্রি প্যানেল।