ক্লাসরুমে রোল কলের অপচয় রোধ: প্রযুক্তির সহজ সমাধান
প্রতিটি ক্লাসের শুরুতে শিক্ষকের সবচেয়ে মূল্যবান ১০ থেকে ১৫ মিনিট ব্যয় হয় খাতা খুলে উপস্থিতি নথিভুক্ত করতে। শিক্ষার্থীরা অনেক সময় প্রক্সি দেয় কিংবা ভুল হিসাবের কারণে অভিভাবকরা সঠিক তথ্য পান না। ডিজিটাল উপস্থিতির মাধ্যমে এই জটিলতা মুহূর্তেই সমাধান করা সম্ভব।
আমাদের অ্যাটেনডেন্স ও গ্রেডিং সফটওয়্যারে বায়োমেট্রিক মেশিন এবং স্মার্ট কার্ডের সমন্বয়ে সম্পূর্ণ স্বয়ংক্রিয় উপস্থিতি ব্যবস্থা রয়েছে।
RFID কার্ড পাঞ্চ বনাম মোবাইল অ্যাপ অ্যাটেনডেন্স
প্রতিটি শিক্ষার্থীর জন্য তৈরি করা স্মার্ট স্টুডেন্ট আইডি কার্ডের ভেতরে একটি ইউনিক আরএফআইডি চিপ বা কিউআর কোড থাকে। গেটে প্রবেশের সময় শিক্ষার্থী কার্ডটি টাচ করলেই সার্ভারে সময় নথিভুক্ত হয়ে যায় এবং অভিভাবকের মোবাইলে সাথে সাথে কনফার্মেশন এসএমএস পৌঁছে যায়।
অভিভাবকদের আস্থা ও প্রতিষ্ঠানের সুনাম বাড়াতে আজই আপনার প্রতিষ্ঠানে এই ব্যবস্থা চালু করুন। বিস্তারিত জানতে আমাদের আমাদের সম্পর্কে পাতায় নজর রাখুন।