School Management System: একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিদিনের কাজ কতটা সহজ করতে পারে?
সকালটা প্রায় প্রতিটি স্কুলেই ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়। গেট খোলার পর শিক্ষার্থীরা একে একে ঢুকছে, শিক্ষকরা ক্লাসে চলে যাচ্ছেন, অফিসে অভিভাবকদের কেউ ভর্তি নিয়ে কথা বলছেন, কেউ ফি জমা দিতে এসেছেন। এর মধ্যেই হয়তো খবর এলো—একজন শিক্ষক আজ আসতে পারবেন না। তার ক্লাসগুলো কীভাবে সামলানো হবে, সেটাও ঠিক করতে হবে।
এগুলো আলাদা আলাদা বড় কোনো কাজ নয়। সমস্যা হয় যখন একই সময়ে সবকিছু সামলাতে হয়।
বিশেষ করে কোনো স্কুলে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীর সংখ্যা বেশি হলে পুরনো রেজিস্টার, ফাইল কিংবা আলাদা Excel sheet-এর ওপর নির্ভর করে পুরো প্রশাসনিক কাজ চালানো বেশ কঠিন। একটি তথ্য খুঁজতে পুরনো ফাইল বের করতে হচ্ছে, কোনো হিসাব মিলছে না বলে আগের রেকর্ড দেখতে হচ্ছে। কাজের ফাঁকে এমন ছোটখাটো ঝামেলাই দিনের অনেকটা সময় নিয়ে নেয়।
এই জায়গায় একটি School Management System বেশ বাস্তব একটি সমাধান হতে পারে। কারণ এতে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য এবং নিয়মিত কাজগুলো একটি কেন্দ্রীয় ব্যবস্থার মধ্যে আনা যায়।
শিক্ষার্থীর তথ্য যখন হাতের কাছেই:
একজন শিক্ষার্থীর তথ্য বলতে শুধু নাম, রোল বা ক্লাস বোঝায় না। ভর্তি হওয়ার সময় দেওয়া তথ্য, বাবা-মায়ের যোগাযোগের নম্বর, উপস্থিতি, পরীক্ষার ফলাফল, ফি জমার হিসাব—সময়ের সঙ্গে এসব তথ্যের পরিমাণ বাড়তেই থাকে।
ম্যানুয়ালি কাজ করলে এগুলো বিভিন্ন খাতা বা ফাইলে ছড়িয়ে থাকার সম্ভাবনা থাকে। ফলে কয়েক মাস আগের কোনো তথ্য প্রয়োজন হলে সেটি খুঁজে বের করতেই বাড়তি সময় লাগে।
Student Information System (SIS) এই জায়গায় কাজটা সহজ করে। একজন শিক্ষার্থীর জন্য আলাদা ডিজিটাল প্রোফাইল রাখা যায়, যেখানে তার প্রয়োজনীয় রেকর্ডগুলো সাজানো থাকে। নাম বা আইডি দিয়ে সার্চ করলেই নির্দিষ্ট শিক্ষার্থীর তথ্য পাওয়া যায়।
ধরুন, অফিস থেকে জানতে চাওয়া হলো—গত বছরের পরীক্ষায় একজন শিক্ষার্থী কত পেয়েছিল? পুরনো খাতা বের করে পৃষ্ঠা উল্টানোর পরিবর্তে সরাসরি শিক্ষার্থীর প্রোফাইলে ঢুকে প্রয়োজনীয় তথ্যটি দেখা সম্ভব। একটি ভালো স্কুল ব্যবস্থাপনা সিস্টেমের অন্যতম সুবিধা হলো—তথ্য কেবল সংরক্ষণ করা নয়, প্রয়োজনের সময় তা দ্রুত বের করাও।
ভর্তি মৌসুমে কাজের চাপটা একটু অন্যরকম:
ভর্তির সময় স্কুলের অফিসে সাধারণ দিনের তুলনায় অনেক বেশি ব্যস্ততা দেখা যায়। নতুন শিক্ষার্থীদের ফর্ম নেওয়া, তথ্য যাচাই করা, ডেটা এন্ট্রি সম্পন্ন করা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা, ক্লাস বা সেকশন নির্ধারণ—এ সবকিছু একসঙ্গে চলে।
এই সময় একই তথ্য বারবার লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। নামের বানানে সামান্য ভুল, একটি ফোন নম্বর বাদ পড়া অথবা কোনো তথ্য ভুল জায়গায় চলে যাওয়ার কারণে পরে তা সংশোধন করতে অতিরিক্ত সময় ব্যয় করতে হয়।
ডিজিটাল ভর্তি ব্যবস্থায় এসব তথ্য নির্দিষ্ট ফরম্যাটে নেওয়া সম্ভব হয়। পরে সেখান থেকেই শিক্ষার্থীর প্রোফাইল তৈরি করা যায়।প্রোফাইল তৈরি করা সম্ভব, অর্থাৎ ভর্তি শেষ হওয়ার পর আবার নতুন করে তথ্য লিখে দেওয়ার প্রয়োজন পড়ে না।
ফি সংগ্রহের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ। মাস শেষে কোন শিক্ষার্থী ফি দিয়েছে, কার বকেয়া আছে, কত টাকা সংগ্রহ হয়েছে—এসব হিসাব যদি একই জায়গায় পাওয়া যায়, তাহলে হিসাবরক্ষকের কাজ অনেক সহজ হয়ে যায়। যদি School Management System-এ ফি ব্যবস্থাপনা যুক্ত থাকে, তাহলে এই তথ্যগুলো নিয়মিতভাবে আপডেট ও পর্যবেক্ষণ করা সম্ভব।
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মচারীদের হিসাবও প্রয়োজন।
একটি স্কুলের অফিসে প্রতিদিন শুধুমাত্র শিক্ষার্থীদের তথ্য নিয়েই কাজ হয় না। শিক্ষক, অফিস স্টাফ, হিসাবরক্ষক, সহায়ক কর্মী—প্রত্যেকের আলাদা তথ্য এবং দায়িত্ব রয়েছে।
কে আজ উপস্থিত ছিলেন, কে ছুটিতে আছেন, কার কতদিনের ছুটির ব্যালেন্স রয়েছে, মাস শেষে কার কত বেতন হবে—এসব তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি।
বিশেষ করে পে-রোল তৈরির সময় উপস্থিতি এবং ছুটির হিসেবের সঙ্গে বেতন গণনার সমন্বয় করা প্রয়োজন। কোনো তথ্য সঠিকভাবে সংরক্ষিত না থাকলে ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
এখানে Staff Payroll Software ব্যবহার করা খুবই সুবিধাজনক। কর্মচারীদের উপস্থিতি, ছুটি এবং বেতন সংক্রান্ত তথ্য একই স্থানে থাকলে মাসিক পে-রোল তৈরি করার সময় প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়া যায়।
যদি Staff Management একটি পূর্ণাঙ্গ School Management System-এর অংশ হয়, তাহলে শিক্ষার্থী ও কর্মচারী—দুই ধরনের তথ্যই একই প্রশাসনিক প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করা সম্ভব।
প্রতিদিনের Attendance-টা একটু সহজ করা যায়
Attendance এমন একটি কাজ, যেটা প্রতিদিনই করতে হয়। একটি ছোট ক্লাসে কয়েক মিনিটের ব্যাপার হলেও অনেকগুলো ক্লাস এবং অনেক শিক্ষার্থী থাকলে সেই সময়টা শেষ পর্যন্ত বেশ বড় হয়ে দাঁড়ায়।
প্রতিষ্ঠানের ব্যবস্থার ওপর নির্ভর করে biometric device, ID card কিংবা অন্য কোনো attendance method ব্যবহার করা যেতে পারে। এতে উপস্থিতির তথ্য সরাসরি ডিজিটাল রেকর্ডে চলে আসার সুযোগ থাকে।
কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে অভিভাবকের কাছে SMS বা notification পাঠানোর ব্যবস্থাও রাখা যায়। এতে স্কুল ও অভিভাবকের মধ্যে যোগাযোগটা আরও দ্রুত হয়।
এখানে School Management System-এর আরেকটি সুবিধা হলো, attendance-এর তথ্য আগে খাতায় লিখে পরে আবার কম্পিউটারে প্রবেশ করানোর ঝামেলা কমে যায়। একবার তথ্য সঠিকভাবে সিস্টেমে চলে এলে পরবর্তী রিপোর্ট বা হিসাবের সময়ও সেটি কাজে লাগানো যায়।
সব কাজের জন্য আলাদা software কেন?
ধরুন, Student Information-এর জন্য একটি software আছে। Attendance-এর জন্য আরেকটি। Payroll-এর জন্য তৃতীয় একটি system। শুরুতে এভাবে কাজ চালানো সম্ভব হলেও সময়ের সঙ্গে বিষয়টি একটু ঝামেলার হয়ে উঠতে পারে।
এক জায়গায় কোনো তথ্য পরিবর্তন করার পর অন্য software-এ সেটি আপডেট করা হয়েছে কি না, সেটাও দেখতে হয়। তার সঙ্গে থাকে একাধিক login, আলাদা report এবং ভিন্ন ভিন্ন workflow সামলানোর বিষয়।
এই কারণেই অনেক প্রতিষ্ঠানের জন্য একটি School Management System বেশি সুবিধাজনক হতে পারে। Admission, student information, attendance, fee collection, payroll, examination, result এবং report-এর মতো কাজগুলো একই platform-এর মধ্যে থাকলে প্রশাসনিক workflow অনেক বেশি গোছানো থাকে।
বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে Education ERP আরও বিস্তৃত ব্যবস্থাপনার সুযোগ দিতে পারে। তবে software কেনার আগে শুধু কতগুলো feature আছে, সেটা দেখলেই হবে না। প্রতিষ্ঠানে বর্তমানে কী ধরনের কাজ হয়, কতজন এটি ব্যবহার করবে এবং ভবিষ্যতে কী প্রয়োজন হতে পারে—এসব বিষয়ও বিবেচনায় রাখা দরকার।
প্রযুক্তি আসলে কোথায় সময় বাঁচায়?
একটি সফটওয়্যার কোনো প্রতিষ্ঠানের ভালো ব্যবস্থাপনার বিকল্প নয়। এর মূল কাজ হলো নিয়মিত যে কাজগুলো বারবার করতে হয়, সেগুলোকে কিছুটা সহজ করে দেওয়া।
একটি ভালো School Management System ব্যবহার করলে তথ্য খুঁজে পেতে কম সময় লাগে, attendance ও fee-এর হিসাব গোছানো থাকে এবং staff management ও payroll-এর মতো কাজগুলোও একই workflow-এর মধ্যে আনা যায়।
এর ফলে প্রশাসনের মানুষকে প্রতিদিন একই ধরনের হিসাব নিয়ে কম সময় ব্যয় করতে হয়। শিক্ষকরা তখন তাদের মূল কাজ—শিক্ষার্থীদের পড়ানো এবং শিক্ষা কার্যক্রমের মান উন্নত করার দিকে বেশি সময় দিতে পারেন।
সব প্রতিষ্ঠানের প্রয়োজন এক নয়। তাই সবচেয়ে ভালো School Management System সেটিই, যেটি প্রতিষ্ঠানের নিজের কাজের ধরন অনুযায়ী ব্যবহার করা যায় এবং প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে আরও কাজে লাগানো সম্ভব হয়।
শেষ পর্যন্ত বিষয়টা খুব সহজ—খাতা, ফাইল আর আলাদা আলাদা হিসাবের পেছনে যে সময় চলে যায়, সেই সময়টুকু যদি আরও গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যায়, তাহলে একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনাই কিছুটা সহজ হয়ে ওঠে।
Return on Investment (ROI)
Discover how our Smart School Management System reduces administrative workload.
Hours Saved / Month
Money Saved / Month
Core
Concept
Smart Attendance
Smart Attendance
Old Certification
Old Certification
Bulk ID Card Printing
Bulk ID Card Printing